বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১
বিকার
*
বিকার
By Vamti Hossen · Saturday, September 10, 2011
ফড়িঙের মনঘরে ঘাস লতা ফুল
পাখিদের ডানা মাখে মেঘের আদর
মাতাল হয়েছে আজ ভিখিরীর মন
কুড়িয়ে পেয়েছে কিছু ডলার পাউন্ড
জোশ হবে খাদ্য খানা, ছানা পোনা মাগ, একটি মেয়েমানুষ।
বিকার শিকার হয় ,স্বপ্নের বলি হয় ,অকালে।
পলিথিন আব্রুর ফোকটে, উঁকি দিলে সকালের রোদ,
চরোসের ঘোর,
রাজাদের রমণের সোরে উবে যায় দূরে।
একটি শরীর চাই কেবল একটি,
ফুটো শানকিতে পড়ে একটি আধূলি।
প্রহসন
By Vamti Hossen · Friday, September 9, 2011
ঝরে পড়া পাতাদের মাড়িয়ে গিয়েছি
শেফালীর বোঁটা ছিঁড়ে রাঙিয়েছি জামা
বকুলের শুকানো মালার ঘ্রাণ উপেক্ষা করেছি
অভিশাপ আছে
জীবনের ভাঁজে ভাঁজে পরাজয় কথা
সাপভ্রষ্ট মানবের ললাট লিখন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন